শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনার ঘটনায় বিবিসির ক্ষমা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৫ ৪:১০ পূর্বাহ্ণ

Spread the love

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করে প্রচারের অভিযোগে অবশেষে ক্ষমা চেয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের ৬ জানুয়ারির ভাষণের বিকৃত অংশ দেখানো হয়, যা নিয়ে তার আইনজীবীরা বিবিসিকে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবির হুমকি দেন।

ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া আইনি নোটিশে একই সঙ্গে তথ্যচিত্র প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং ‘যথাযথ ক্ষতিপূরণ’ দেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়ার আগেই বিবিসি তাদের ভুল স্বীকার করে।

বিবিসির মুখপাত্র জানান, বিবিসির আইনজীবীরা ট্রাম্পের আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার চিঠি পাঠিয়েছেন। এছাড়া বিবিসির চেয়ারম্যান সামির শাহ আলাদাভাবে হোয়াইট হাউসে আরেকটি চিঠি পাঠিয়ে ওই সম্পাদিত অংশ দেখানোর জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রামাণ্যচিত্রটি পুনঃপ্রচার করার কোনো পরিকল্পনাও নেই।

সূত্র: বিবিসি

সর্বশেষ - অপরাধ