শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জানাজায় যাওয়ার পথে পাকিস্তানে ট্রাক উল্টে নিহত ১৪

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ৩:২৪ পূর্বাহ্ণ

Spread the love

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি, ২০২৬) ভোরে সরগোধার কোট মোমিন এলাকার ঘালাপুর বাংলা খালের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যারা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খালের শুষ্ক অংশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জন মারা যান।

উদ্ধারকারী সংস্থা জিও নিউজকে জানিয়েছে, পুরো পাঞ্জাব প্রদেশ বর্তমানে ঘন কুয়াশায় ঢাকা থাকায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে কুয়াশার কারণে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে আরও দুজন নিহত হয়েছিলেন। স্থানীয় প্রশাসন জনগণকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে।

এমজে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, শতাধিক নিহত

ঢাকায় কানাডার বাণিজ্য প্রধান, সহযোগিতা বাড়ানোর আশাবাদ

রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বাতিল হাজারো ফ্লাইট

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টর ৩০ বছরের কারাদণ্ড

ভবন অনুমোদনে পৃথক সংস্থা গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

৫% বাড়িভাড়া প্রত্যাখ্যান, খালি প্লেটে ভুখামিছিল শিক্ষকদের

ইসরায়েল-ইরান সংঘাত: তেহরানে অস্ট্রেলিয়ান দূতাবাস বন্ধ

দুর্গাপূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত: র‍্যাব ডিজি

পশ্চিম তীরে মসজিদে বসতি স্থাপনকারীদের আগুন, বিশ্বজুড়ে তীব্র নিন্দা