সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাম্পের আমন্ত্রণে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ দিকসহ বিশ্ব শান্তি ও উন্নয়ন ইস্যুতে দুই রাষ্ট্রপ্রধানের বিস্তারিত আলোচনা হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক ব্রিফিংয়ে এই সফরকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, ছয় মাসের মধ্যে দুই রাষ্ট্রপ্রধানের এমন সফর-বিনিময় দুই দেশের জন্য অত্যন্ত অর্থবহ। চীন যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক সংলাপ ও সহযোগিতা আরও বাড়াতে চায়। পাশাপাশি মতপার্থক্যগুলো সঠিকভাবে সামলে দুই দেশের জনগণের স্বার্থে এবং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করতে প্রস্তুত বেইজিং।

একই সংবাদ সম্মেলনে রাশিয়ার সম্প্রতি সম্পন্ন হওয়া রাষ্ট্রীয় ডুমা নির্বাচনের সাফল্য তুলে ধরে দেশটিকে অভিনন্দন জানায় চীন। মুখপাত্র গুও জিয়াকুন জানান, রাশিয়ার সাধারণ মানুষের স্বাধীন রায়কে চীন পুরোপুরি সমর্থন করে এবং আগামী দিনে মস্কোর সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চমাত্রায় নিয়ে যেতে বেইজিং অঙ্গীকারবদ্ধ।

সূত্র : রয়টার্স ও দ্য স্টার

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বাড়ল জেট ফুয়েলের দাম

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবীতে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ

আয়ের চেয়ে ব্যয় বেশি, সংসার চালাতে ঋণ করছে প্রায় অর্ধেক পরিবার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনতার প্রবাসীর শুভেচ্ছা ও অভিনন্দন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদ ভবনে সরকারদলীয় এমপিদের গুরুত্বপূর্ণ সভা শুরু

উপদেষ্টারা না এলে শাহবাগ ছাড়বেন না জাবের

ঈদ ফেরত যাত্রায় মাস্ক পরা আবশ্যক: রেলপথ মন্ত্রণালয়

সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

টঙ্গীর নিশাতনগর বস্তিতে ভয়াবহ আগুন: ভস্মীভূত ৫০টি ঘর