বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২০০ কোটি টাকার চেক কেলেঙ্কারিতে সাবেক এনআইসিআরএইচ পরিচালক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ণ

Spread the love

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগে বলা হয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার লোভে তিনি চলতি বছরের জানুয়ারিতে এক সাবেক সমন্বয়কের কাছে ১০ লাখ টাকা নগদ এবং ২০০ কোটি টাকার চারটি চেক প্রদান করেন। এ লেনদেনে মধ্যস্থতা করেন আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি, যিনি সমন্বয়ক আরেফিনের ভাই পরিচয়ে চেকগুলো সংগ্রহ করেন।

দুদক সূত্র জানায়, মোস্তফার ব্যাংক হিসাব, আর্থিক লেনদেন এবং সমন্বয়ক গ্রুপের সঙ্গে যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে বৃহস্পতিবার তার কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান চালায় দুদকের একটি দল।

দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

ইসরায়েলের শঙ্কার কারণ: ইরানের গভীর পাহাড়ের নিচের পারমাণবিক স্থাপনা

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ছে, ইন্টারনেট বন্ধে তথ্যবাধা

এবার চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণ

কার্গো কমপ্লেক্সে আগুন, বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর

সাদুল্লাপুরে বৃদ্ধাকে ধর্ষণের প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

ইরানে অবস্থানরত বাংলাদেশিদের কাছে দূতাবাসের জরুরি বার্তা

জোহরান মামদানির ইসলামফোবিয়ার বিরুদ্ধে আবেগঘন বক্তব্য

বাংলাদেশের জাতীয় দলের কোচ হাথুরুসিংহে বরখাস্ত