সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি মঙ্গলবার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৬, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সংলাপে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সকালে ইসির সম্মেলন কক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক হবে, যেখানে সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। বিকেলে নারী নেত্রীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

এ দুটি সংলাপে প্রায় ৪০ জন অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। অংশীজনদের পরামর্শ ও মতামত নির্বাচন প্রক্রিয়ায় বাস্তবায়নের উদ্দেশ্যেই এই আলোচনা আয়োজন করছে নির্বাচন কমিশন।

এর আগে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করে ইসি। প্রথমে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা হয় এবং ৬ অক্টোবর গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন দিনগুলোতে জুলাই যোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বসবে নির্বাচন কমিশন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিজ কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফখরুল; বললেন—নতুন অধ্যায় শুরু

সাত দিন পর অফিস খুলতেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

‘জামায়াত আমিরের চিঠি’ জনসম্মুখে প্রকাশ করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়

ভাইয়া সম্বোধনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তারেক রহমান

৮ বছর পর যুক্তরাষ্ট্রের ভুট্টার বড় চালান চট্টগ্রাম বন্দরে

মতিউর রহমানকে অনৈতিক সুবিধা: বরখাস্ত ১১ পুলিশ

বরিশাল মহানগর বিএনপির দুই নেতার বাসায় হামলা

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী কর্মপরিকল্পনা আছে: মাহদী আমিন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে ইসি সভা শুরু

ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ইরানের মুখোমুখি: উত্তপ্ত পরিস্থিতি