বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করল জার্মানি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ

Spread the love

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন করেছে জার্মানি। জেরুজালেমে অবস্থানরত জার্মান পুলিশের এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট।

মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি দক্ষ ও কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য। সেই লক্ষ্যে আমরা ফেডারেল পুলিশের একটি উচ্চপর্যায়ের দলকে জেরুজালেমে পাঠিয়েছি।”

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চার সদস্যের এই দলটি দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছেছে। তাদের দায়িত্ব হলো ফিলিস্তিনি বেসামরিক নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়াতে জার্মান সহযোগিতা আরও জোরদার করা। গত ১৫ বছর ধরে এ সহযোগিতা অব্যাহত রয়েছে।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশন ‘ইইউবিএএম রাফাহ’ ২০২৫ সালের শুরু থেকে আবারও কার্যক্রম শুরু করেছে, যার মূল উদ্দেশ্য গাজা ও মিসরের রাফাহ সীমান্ত ক্রসিংয়ে নিরপেক্ষ উপস্থিতি বজায় রাখা। জার্মানি বর্তমানে এ মিশনে দু’জন কর্মকর্তা পাঠিয়েছে, যারা রামাত গানে থেকে প্রশাসনিক কাজ পরিচালনা করছেন।

এদিকে, গাজা উপত্যকায় স্থিতিশীলতা প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে তিনজন জার্মান সামরিক কর্মকর্তা মোতায়েন আছেন। তারা মার্কিন নেতৃত্বাধীন সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারের অধীনে কাজ করছেন এবং পুরোপুরি নিরস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি,

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষা ২০২৬: নতুন নীতিমালা প্রকাশ

সাত জেলার সমাবেশ সম্পন্ন করে ভোরে ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দক্ষিণ ঢাকায় ১৬ ঘণ্টার মধ্যে স্বস্তি ফেরাতে ইশরাকের পদক্ষেপ

অনিয়মে জর্জরিত বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে পুণ্যার্থী ও যাত্রী

সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

গুলশানে তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ