খেলাধুলাকে শুধুমাত্র বিনোদন নয়, বরং একটি জাতির প্রাণশক্তি হিসেবে উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।
শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় তিনি বলেন, তরুণদের মাদক, সন্ত্রাস ও প্রযুক্তির আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলাভিত্তিক ইভেন্টের বিকল্প নেই।
তিনি আরও বলেন, “খেলার মাঠ হলো তরুণদের স্বপ্ন গড়ার স্থান।” সরকার, প্রশাসন ও ক্রীড়া সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।



















