বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ

Spread the love

মালয়েশিয়াজুড়ে দুই দিনব্যাপী এক চিরুনি অভিযানে অনিয়মিত উপায়ে অবস্থান করা এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে সহস্রাধিক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। বুধবার (১২ আগস্ট) মালয়েশিয়ার জাতীয় দৈনিক ‘নিউ স্ট্রেইটস টাইমস’-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, ১০ ও ১১ আগস্ট মালয়েশিয়ার বিভিন্ন আবাসিক এলাকা ও বিদেশি অধ্যুষিত স্থানগুলোতে পরিচালিত এ অভিযানে মোট ৩,৩০৭ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর আইনি বৈধ নথি না থাকায় মোট ১,০৪৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে সবচেয়ে বড় অংশই ৪৬০ জন বাংলাদেশি নাগরিক (৩৬৯ জন পুরুষ ও ৯১ জন নারী)।

দেশটির সুংগাই চুয়ার এলাকার একটি আবাসিক ভবনে সমন্বিত অভিযান শেষে সংবাদ সম্মেলনে জাকারিয়া শাবান বলেন, সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনায় আইন প্রয়োগকারী কার্যক্রম আরও কঠোর করা হয়েছে। আটককৃতদের তালিকায় বাংলাদেশিদের পর রয়েছে ৩২৮ জন ইন্দোনেশীয়, ১৮৬ জন মিয়ানমারের এবং ৫৫ জন ভারতীয় নাগরিক। তিনি সতর্ক করে জানান যে, পুলিশি অভিযান ও গ্রেপ্তার এড়াতে কাগজপত্রহীন বা অবৈধ প্রবাসীদের উচিত চলমান ‘অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচি’ (Migrant Repatriation Programme)-র সুযোগ নিয়ে ৫০০ রিঙ্গিত জরিমানা জমা দিয়ে নিজ নিজ দেশে স্বেচ্ছায় ফিরে যাওয়া।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলের সৃষ্টি জাতিসংঘের সিদ্ধান্তেই নেতানিয়াহুর মনে রাখা উচিত

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চিকিৎসাধীন

ওমানে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের চার প্রবাসী ভাইয়ের মৃত্যু

ভাঙ্গায় বেপরোয়া বাসের চাপায় নিহত ৫

ইসরায়েলি অস্ত্র নির্মাতার সঙ্গে সম্পর্ক, লন্ডনে চাবের সদরদফতর অবরোধ

বিএনপির মন্ত্রিসভা সম্প্রসারণ ও সমমনা শরিকদের মূল্যায়নের উদ্যোগ

‘রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন’

মামলায় অব্যাহতি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ ৪ জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা