শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

প্রতিবেদক
Sawkat Shihan
জানুয়ারি ১৬, ২০২৬ ১:০৫ অপরাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটের সাথে যুক্ত না হয়ে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি জানান, ২৬৮টি আসনে তাদের বৈধ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না; বাকি ৩২ আসনে অন্য কাউকে সমর্থন দেওয়ার বিষয়টি পরে জানানো হবে।

সংবাদ সম্মেলনে গাজী আতাউর রহমান ‘ওয়ান বক্স পলিসি’ বা ইসলামপন্থীদের ঐক্যের উদ্যোগ ব্যর্থ হওয়ার জন্য আস্থাহীনতা ও রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টাকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, কেউ কেউ এই আদর্শিক ধারাকে ক্ষমতার লোভে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন, যা তাদের মর্মাহত করেছে। সমঝোতা বা ভাগাভাগির নির্বাচনের পরিবর্তে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, তলে তলে কোনো ভিন্ন রকম সমঝোতা হওয়ার আশঙ্কা থেকেই তারা এককভাবে লড়ার এই চূড়ান্ত অবস্থান দেশবাসীকে জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের অভিষেক

সারাদেশে পাঁচ দিনের বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা পরিবর্তন

আওয়ামী আমলে গড়া সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি সরকার : জামায়াত আমির

ডিজেলের অভাবে বন্ধ নৌকা, বিপাকে শরীয়তপুরের হাজারো জেলে

খালেদা জিয়ার জন্য সকলের দোয়া সত্যিই পরম সৌভাগ্য: মাওলানা আজহারী

পুলিশ পরিচয়ে প্রতারণা: সর্বসাধারণকে সতর্ক করল পুলিশ সদর দপ্তর

সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিল শুনানি কাল

পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে কোভিড টিকার কার্যকারিতা বিষয়ক গবেষণা প্রকাশে বাধা

ভবন অনুমোদনে পৃথক সংস্থা গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার