বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, বৈঠকে নির্বাচন পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।

তিনি জানান, প্রধানত আগামী দিনে বাংলাদেশ ও চায়নার যৌথ কাজের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, এবং তারেক রহমান নির্বাচনের পর দেশের উন্নয়নে কী ভূমিকা পালন করবেন তা নিয়েও গুরুত্বসহকারে মতামত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী ও রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত