সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আইনি লড়াই শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ

Spread the love

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি ও দফতরে তল্লাশির সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিন প্রমাণ সরিয়ে নিয়েছেন—এই অভিযোগে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

ইডি জানিয়েছে, তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ তদন্তে বাধা সৃষ্টি করেছে। তাই তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, যেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তদন্তের নির্দেশ দেওয়া হয়। একই ধরনের আবেদন আগে কলকাতা হাইকোর্টেও করা হয়েছিল।

এ ছাড়া, ইডি দাবি করেছে যে, আই-প্যাক থেকে মমতা ব্যানার্জি যে নথি ও হার্ডডিস্ক নিয়ে গিয়েছেন, সেগুলো ফেরত দেওয়ার নির্দেশও আদালত দেওয়া উচিত।

অন্যদিকে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে জানিয়েছে, তাদের বক্তব্য না শুনে কোনো একতরফা আদেশ যেন দেওয়া না হয়।

আইনি বিষয়ক নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানিয়েছে, কলকাতা হাইকোর্টে এ সংক্রান্ত দুটি মামলার শুনানি হবে আগামী ১৪ জানুয়ারি।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি আই-প্যাকের কার্যালয় ও প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি চলাকালে সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, দলের নির্বাচনী কৌশল সংক্রান্ত নথি ও হার্ডডিস্ক রক্ষার জন্যই তিনি সেগুলো নিয়ে গেছেন। পরদিন এক জনসভায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে তিনি সঠিক কাজই করেছেন।

সূত্র : বিবিসি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ১২৫

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম

বুলেটপ্রুফ গাড়ি আমদানি, নিবন্ধন নিলো বিএনপি

পে-স্কেল নিয়ে জামায়াতের প্রস্তাবনায় কোন গ্রেডে কত টাকা বেতন

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার: রিজওয়ানা হাসান

চবির অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান, ইউপিডিএফ আস্তানার সন্ধান

https://amarbanglanews24.com/

গুম কমিশনকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার

সূর্যাস্তের আগে পৌঁছাতে না পারায় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের অন্তত একজন যেন সরকারি চাকরি পান :ডা. শফিকুর রহমান