শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

গুলশানে বিএনপির ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ আরও জোরদার করতে গুলশানে ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার চালু করেছে বিএনপি। শনিবার বিকেলে রাজধানীর গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে অবস্থিত এই অফিসের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলটির নির্বাচন পরিচালনা কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই ইলেকশন স্টিয়ারিং অফিস ও কল সেন্টার দলের নির্বাচনী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করবে। প্রযুক্তির মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান এবং যেকোনো ধরনের সংকট সমাধানে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টদের সহায়তার জন্য কল সেন্টারের নির্ধারিত নম্বর ১৬৫৪৩। এই নম্বরে যোগাযোগ করলে যেকোনো সময় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা পাওয়া যাবে।

বিএনপি নেতারা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ের সাংগঠনিক কার্যক্রম, প্রচার-প্রচারণা এবং কেন্দ্রীয় সমন্বয় আরও শক্তিশালী হবে, যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে সাংগঠনিকভাবে প্রস্তুত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: সাংবাদিকদের সঙ্গে ইসির মতবিনিময় সোমবার

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন

তারেক রহমানের কাছে শহীদ পরিবারের আকুতি: বিচারহীনতা ও অবহেলার অভিযোগ

লস অ্যাঞ্জেলেসে তীব্র উত্তেজনা: ‘অবৈধ অভিবাসী’ আটকের জেরে সহিংস বিক্ষোভ

২০২৬ ফিফা বিশ্বকাপ: চূড়ান্ত হলো ৪৮ দল

এই সরকার সংস্কারের পক্ষে তাই ‘হ্যাঁ’ ভোটের কথা বলছে: প্রেস সচিব

ইরান যুদ্ধে পেন্টাগনের ব্যয় দিয়ে বাঁচানো যেত ৯ কোটি প্রাণ: জাতিসংঘ

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত