শনিবার , ১০ জানুয়ারি ২০২৬ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

মোসাব্বির হত্যা: প্রধান শুটার জিনাতসহ তিনজন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৬ ৫:৫০ পূর্বাহ্ণ

Spread the love

রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান শুটার জিনাত ও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে। বিষয়টি ডিবির এক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটককৃতদের মধ্যে একজন সরাসরি শুটার, একজন ঘটনার পরিকল্পনাকারী এবং অপরজন তাদের সহযোগী বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির (৪৫) নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হবে এবং হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ ও অন্যান্য জড়িতদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত