শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর ঠিক নয়: ইসি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

Spread the love

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের কোনো সিদ্ধান্ত তারা নেয়নি। ইসিকে উদ্ধৃত করে প্রকাশিত কিছু সংবাদ বিভ্রান্তিকর ও ভুল দাবি করে কমিশন সংশ্লিষ্ট গণমাধ্যমকে এসব সংবাদ প্রত্যাহার বা প্রচার বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।

এর আগে ৫ জানুয়ারি হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগ পাবনা-১ ও ২ আসনের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার বলেন, ‘নির্বাচন স্থগিত হয়নি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই দুই আসনের নির্বাচনি কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।’

ইসি জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং ভোট আয়োজনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত পরিবর্তন হয়নি।

সর্বশেষ - অপরাধ