বুধবার , ৬ আগস্ট ২০২৫ | ১লা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জামায়াতের বিরুদ্ধে হেফাজত আমিরের কড়া বক্তব্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ২:০৯ পূর্বাহ্ণ

Spread the love

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামীকে ইসলামি দল হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, “জামায়াত সহিহ ইসলামি দল নয়, তাদের আদর্শ মওদুদির ভাবধারায় গড়া। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, মওদুদির ইসলাম নয়।”

সোমবার (৪ আগস্ট) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে একটি কমিউনিটি সেন্টারে ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে ওলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আল্লামা বাবুনগরী আরও বলেন, “মওদুদির ইসলামের আদলে দেশ পরিচালনা করা হলে প্রকৃত ইসলামের সঙ্গে বিরোধ তৈরি হয়। যারা এমন পথ অনুসরণ করে, তাদের সঙ্গে ঐক্য গঠনের প্রশ্নই ওঠে না।”

সভায় সভাপতিত্ব করেন নানুপুর ওবাইদিয়া মাদরাসার পরিচালক আল্লামা শাহ সালাহউদ্দিন নানুপুরী। আরও বক্তব্য রাখেন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা আবু তালেব, আনাস সুলতানি প্রমুখ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে সভায় আলোচনা হয়। তবে ঐক্যের প্রস্তাব প্রত্যাখ্যান করে হেফাজতের আমির বলেন, “আমরা মওদুদিবাদকে প্রত্যাখ্যান করি। যারা সত্যিকারের মদিনার ইসলাম চায় না, তাদের সঙ্গে আমাদের পথ এক নয়।”

এই মন্তব্যে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের মধ্যে আদর্শিক বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের অভিমত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজায় শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি

২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশি হাজিদের সংখ্যা নির্ধারিত

দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম জকসু নির্বাচন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু

ট্রাইব্যুনালে বিএনপি নেতা ফজলুর রহমানকে হাজিরার নির্দেশ

সবজির বাজারে স্বস্তি, পেঁয়াজে ফের অস্থিরতা

‘জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়’: মির্জা ফখরুল

ইরান-মার্কিন সংঘাত: চীনের জ্বালানি নিরাপত্তায় বড় ধাক্কা

পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী

সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কার্যক্রম

হাতিয়ায় বিটিভি সাংবাদিককে কুপিয়ে আহত