বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ

Spread the love

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৮টার কিছু পরে রাজধানীর ফার্মগেটে স্টার হোটেলের সামনে এ গুলির ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, তার পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল। একই ঘটনায় সুফিয়ান বেপারি (মাসুদ) নামে স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পশ্চিম তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র দিয়ে এ হামলা চালায়।

এ ঘটনার পর বিআরবি হাসপাতালের সামনে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জড়ো হলে সোনারগাঁও ক্রসিংয়ের ইনকামিং লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের ওপর ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প: সমঝোতার জন্য তেহরানকে শেষ বার্তা

ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ

শপথ নেবে না ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা : এনসিপি

চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

যেসব শিক্ষার্থী স্বৈরাচার হটিয়েছেন তারাই গণতন্ত্র পুনঃনির্মাণ করছেন

লেবাননে ঢুকে পড়েছে ইসরায়েলের স্থল সেনা

স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন: ‘ইনসাফ’ ও ‘জাস্টিস’-এর আহ্বান

এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন জুবাইদা রহমান

জুলাই ঘোষণাপত্র দেবে এনসিপি: সরকারের ব্যর্থতার অভিযোগ

জুলাই হত্যাযজ্ঞ মামলার রায় আজ: ট্রাইব্যুনালে শহীদ পরিবারের সমাবেশ