শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নওগাঁয় পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ মরদেহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মরদেহ নওগাঁর আত্রাইয়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মরদেহগুলো সৌদি আরব থেকে দেশে আসে। পরে রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো আত্রাইয়ে নেওয়া হয়।

মরদেহ আত্রাইয়ে পৌঁছানোর খবর পেয়ে রাত থেকেই স্বজন ও স্থানীয়রা নিহতদের একনজর দেখতে থানার সামনে ভিড় করেন। প্রিয়জন হারানোর শোকে স্বজনদের মধ্যে নেমে আসে গভীর শোকের ছায়া।

নিহত সাতজন হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, একই গ্রামের মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।

প্রশাসন জানিয়েছে, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে নিহত সাতজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। প্রশাসনের উদ্যোগে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে মরদেহগুলো বিনা খরচে আত্রাইয়ে আনা হয়েছে।

তিনি জানান, সৌদি আরবের ওই অগ্নিকাণ্ডে প্রথমে আত্রাই উপজেলার ১৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেলেও বর্তমানে উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। পরিচয় শনাক্ত হওয়া বাকি মরদেহগুলোও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই; প্রধান উপদেষ্টা

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অরাজকতার শঙ্কায় সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

ডিজির সঙ্গে তর্ক: চিকিৎসক নিঃশর্ত ক্ষমা চাইলেন

ইরানের পাল্টা হামলায় ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত

আজকের মধ্যেই নিষ্পত্তি হবে রাষ্ট্র সংস্কারের বাকি বিষয়সমূহ: ড. আলী রীয়াজ

বৈরি আবহাওয়ায় শূন্য হাতে ফিরলেন জেলেরা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম