শনিবার , ১১ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

২০০ আসনে একক প্রার্থী চূড়ান্তের পথে বিএনপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১১, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ণ

Spread the love

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী চূড়ান্তের চূড়ান্ত ধাপে পৌঁছেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, চলতি অক্টোবরেই ২০০ আসনে একক প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর কাছ থেকেও প্রার্থীর তালিকা চাওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রতিটি আসনে যোগ্য প্রার্থী রয়েছেন। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচাই-বাছাই চলছে।”

দলীয় সূত্রে জানা যায়, মাঠপর্যায়ে প্রচার জোরদার করতেই নির্দিষ্ট প্রার্থীকে আগেভাগে সবুজসংকেত দেওয়া হবে। ইতোমধ্যে ২০০ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা হাইকমান্ডে জমা পড়েছে। আগামী মাসেই যুগপৎ আন্দোলনের শরিকদের আসন সমন্বয়সহ পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে চায় দলটি।

মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছেন দক্ষ সংগঠক, আন্দোলনে সক্রিয় ও সামাজিকভাবে গ্রহণযোগ্য প্রার্থীরা। বিএনপি নেতারা জানান, এবারের তালিকায় প্রবীণ-নবীনের সমন্বয়ে থাকবে চমক।

সর্বশেষ - অপরাধ