সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

চার দফা দাবিতে মাঠে নামছে ইনকিলাব মঞ্চ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৫ ২:২২ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। রোববার দিবাগত রাতে দিনের অবরোধ কর্মসূচি স্থগিত করে চার দফা দাবি তুলে ধরে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি সারাদেশের শিক্ষার্থী ও সাধারণ জনগণকে ঢাকায় এসে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক, পরিকল্পনাকারী, সহায়তাকারী এবং পলায়নে সহযোগীদের নিয়ে গঠিত পুরো খুনি চক্রকে গ্রেফতার করে আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে।

চার দফা দাবির মধ্যে রয়েছে—২৪ দিনের মধ্যে পুরো খুনি চক্রের বিচার, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতে আশ্রয় নেওয়া অভিযুক্তদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা এবং সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা।

আব্দুল্লাহ আল জাবের বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই এসব দাবি বাস্তবায়ন করতে হবে। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

পরবর্তী কর্মসূচি হিসেবে তিনি সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দেশের সব বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের ঢাকার শাহবাগে এসে অবস্থান গ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূমিকম্পে নিহত ও আহতদের প্রতি জাতিসংঘ–যুক্তরাষ্ট্রের গভীর সমবেদনা

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত ইকুয়েডরের গোয়েন্দা প্রধানসহ ৭ জনের মৃত্যু

হরমুজে সাময়িক নৌপথ চালুর প্রস্তাব ইরান-ওমানের

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আনতে খরচ হবে ৫৩১ কোটি টাকা

গাজাগামী ৪৪টির মধ্যে ৪৩ নৌযান আটক করল ইসরায়েল

আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে ৪৭ দেশের পূর্ণ সমর্থন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন

ইরানের হামলায় সুর নরম, যুদ্ধ বন্ধের ইঙ্গিত নেতানিয়াহুর

ছয় বিভাগে অতিভারি বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ধস-জলাবদ্ধতার শঙ্কা