রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৮:২১ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬-এর পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। রবিবার বেলা ১১টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিএনপির একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোনয়নপত্র গ্রহণ করেন। বিষয়টি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে। দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদনও করেছেন। দলের শীর্ষ নেতারা তাকে ওই আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন।

অন্যদিকে, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতা জানার পর ভোলা-১ আসন থেকে বিএনপির প্রার্থী আন্দালিব রহমান পার্থ সম্মান জানিয়ে সেখানে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। পার্থ ২০০৮ সালে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ - অপরাধ