রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ফয়সাল ও তার সহযোগী ভারতে পালিয়েছে: ডিএমপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৮:১৪ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার একজন সহযোগী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমিয়েছে।

রবিবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল। এ ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আগামী ৭-৮ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

ঘটনার পটভূমিতে, ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা ফয়সালসহ এক সহযোগী গুলিবিদ্ধ করে শরিফ ওসমান হাদিকে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা ও অস্ত্র ব্যবহারসহ ২০ ডিসেম্বর আদালত হত্যার ধারাও যুক্ত করেছে।

সর্বশেষ - অপরাধ