শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

লালনের দর্শন মানবতার প্রতীক: ফরিদা আখতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ১:২৭ পূর্বাহ্ণ

Spread the love

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ফকির লালনের গান কেবল সুর নয়, তা উচ্চমাত্রার সংগীত—যার ভেতরে নিহিত রয়েছে গভীর দার্শনিক, রাজনৈতিক এবং মানবিক মূল্যবোধ। লালনের মানবতার বাণী আজও পৃথিবীতে সমানভাবে প্রাসঙ্গিক।

শুক্রবার রাতে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবসের জাতীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজনটি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি

ফরিদা আখতার বলেন, এবারই প্রথমবারের মতো লালন সাঁইয়ের তিরোধান দিবস দলীয় প্রভাবমুক্ত ও রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে, যা এক ঐতিহাসিক পদক্ষেপ। লালনের দর্শন কোনো রাজনৈতিক মতবাদের নয়, বরং মানবতার। ভবিষ্যতের সরকারগুলোও লালনের আদর্শকে সম্মান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, লালনের নাম ও দর্শন এখনও বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেনি, অথচ আন্তর্জাতিক পরিমণ্ডলে তা পৌঁছানো অত্যন্ত জরুরি। “আমরা চাই, লালনের গান, চিন্তা ও দর্শন বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ুক,”—যোগ করেন তিনি।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন

এসময় বক্তব্য রাখেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, আন্তর্জাতিক খ্যাতিমান লেখক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, গবেষক ফরহাদ মজহার, অধ্যাপক আল মামুন, এবং কবি রেজাউদ্দিন স্টালিন

তিন দিনব্যাপী এই আয়োজন লালনের জীবনদর্শন, মানবতা ও সাম্যের বার্তাকে স্মরণ ও প্রচারের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নিচ্ছেন দেশব্যাপী লালনভক্ত, সাধক, গবেষক ও সাংস্কৃতিক কর্মীরা।

সর্বশেষ - অপরাধ