শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

রাতে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫ ২:৪১ পূর্বাহ্ণ

Spread the love

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার কিছু সময় পর তাকে বহনকারী বাস ও গাড়িবহর স্মৃতিসৌধ প্রাঙ্গনে প্রবেশ করে।

এর আগে বিকেল ৫টার দিকে তিনি সাভারের উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে বিকেল ৪টা ৪২ মিনিটে তারেক রহমান শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় স্মৃতিসৌধ প্রাঙ্গনসহ ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাপকসংখ্যক বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন তিনি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দলের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। পরে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।

সর্বশেষ - অপরাধ