শুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার আরোগ্য কামনায় উত্তরখানে দোয়া মাহফিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৫ ২:৫১ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীর উত্তরখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উত্তরখান থানার বড়বাগ এলাকায় থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন

নেতারা তাদের বক্তব্যে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শেষে খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - অপরাধ