শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

খালেদা জিয়ার সমাধিতে নব্বইয়ের ছাত্র ঐক্যের নেতারা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন নব্বইয়ের ডাকসু ও তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে নব্বইয়ের ডাকসুর ভিপি ও সে সময়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমানের নেতৃত্বে নেতারা শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তারা ফাতেহা পাঠ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনকালে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, খন্দকার লুৎফর রহমান, নাজমুল হক প্রধান, মীর সরাফত আলী সপুসহ আরও অনেকে।

এ সময় আমান উল্লাহ আমান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন গণতন্ত্র, ঐক্য এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। তাঁর জানাজায় বিপুল মানুষের উপস্থিতিই প্রমাণ করে তিনি ছিলেন ‘মাদার অব ডেমোক্রেসি’।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফার্মগেট দুর্ঘটনায় নিহত আবুল কালামের দাফন শরীয়তপুরে

 ভিসা কার্যক্রম স্থগিত করলো দিল্লির বাংলাদেশ হাইকমিশন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

তারেক রহমানের মাতৃভূমিতে প্রত্যাবর্তন

ইউএই উপকূলে ট্যাংকারে হামলা, হরমুজে জাহাজ সহায়তায় যুক্তরাষ্ট্র

গুলশান চাঁদাবাজি তদন্তে উপদেষ্টাদের নাম স্পষ্ট করার দাবি বিএনপির

হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো: প্রধান উপদেষ্টা

ইসরায়েলের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

সাবেক অন্তর্বর্তী সরকারের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ