পূর্ব মেক্সিকোর জোন্টেকোমাটলান শহরে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্টেপেক গ্রামের দিকে যাচ্ছিল। স্থানীয় মেয়র জানান, নিহতদের মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং ১ জন শিশু রয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেক্সিকোতে দ্রুতগতি ও যান্ত্রিক ত্রুটির কারণে বাস ও ট্রাক দুর্ঘটনা সাধারণ। সম্প্রতি মিচোয়াকানে এমন একটি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলো।
সূত্র: এনডিটিভি


















