বুধবার , ৮ অক্টোবর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দুবাইয়ে সিরিয়াকে হারিয়ে প্রস্তুতি শুরু কিশোরী ফুটবলারদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ণ

Spread the love

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতিতে দারুণ সূচনা করেছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। দুবাইয়ে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজ দল।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে দলের হয়ে দুটি গোলই করেন আলপি আক্তার। বিদেশের মাটিতে এটি ছিল বাংলাদেশের কোনো বয়সভিত্তিক নারী দলের প্রথম আন্তর্জাতিক প্রীতি জয়।

সফরে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

দুটি ম্যাচ শেষে দলটি যাবে জর্ডানে, যেখানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ পর্ব।
এই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডান। গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো খেলবে আগামী বছর চীনে অনুষ্ঠেয় মূল আসরে।

উল্লেখ্য, চলতি বছরই নারী জাতীয় ও অনূর্ধ্ব-২০ দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম মজুমদার

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ

উত্তরের তিন জেলায় তারেক রহমানের নির্বাচনী সফর

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় প্রধান উপদেষ্টার নিবিড় তদারকি

রমনা থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, দালালমুক্ত সেবার নির্দেশ

কার প্রেমে পড়লেন শ্রদ্ধা কাপুর

প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ

প্রবাসে ভাগ্য খুলল হারুনের, জিতলেন ২ কোটি দিরহাম

সাবেক আইজিপি বেনজীরের মার্কিন ও মালয়েশিয়ার সম্পদ ক্রোক-ফ্রিজের নির্দেশ আদালতের

দেশের খাদ্য মজুত ১৬ লাখ ৯০ হাজার টন ছাড়িয়েছে