শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

জিয়ার সমাধিতে তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের ভিড়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের ভিড় জমেছে। কিছুক্ষণ পরই সেখানে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের।

এই উপলক্ষে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন সড়কের দুই পাশে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর নেতাকে স্বাগত জানাতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সমাধি জিয়ারত শেষে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন।

সর্বশেষ - অপরাধ