বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

অন্তর্বর্তী সরকারের কমিটি প্রত্যাখ্যান, নতুন ৫ দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ

Spread the love

অন্তর্বর্তী সরকারের ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা নতুন পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন এবং পূর্বঘোষিত তিন দফা দাবি নির্বাহী আদেশে প্রজ্ঞাপন আকারে জারির আহ্বান জানিয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ নতুন দাবিগুলো উপস্থাপন করেন। তিনি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে জুবায়ের আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে যে কমিটি গঠন করা হয়েছে তাতে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব নেই। তাই সেটি তারা প্রত্যাখ্যান করছেন।

নতুন পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও জবাবদিহি করতে হবে।
২. বর্তমান কমিটি বাতিল করে শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে নতুন কমিটি গঠন করতে হবে এবং পূর্বের তিন দফা দাবি দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে।
৩. আন্দোলন চলাকালে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় সরকারকে বহন করতে হবে এবং সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. প্রকৌশলী রোকনুজ্জামান রোকনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
৫. শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ী ডিসি মাসুদকে চাকরিচ্যুত করতে হবে।

শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছেন, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত