বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শীতের দাপটেও জনস্রোত, ভরে উঠেছে ৩০০ ফিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৩:৫০ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। ভোরের তীব্র শীত উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকেই সংবর্ধনাস্থল জনতার স্রোতে পরিণত হয়।

সকাল থেকে কুড়িল মোড়সহ আশপাশের এলাকা দিয়ে সারা দেশ থেকে আসতে শুরু করেন হাজার হাজার নেতাকর্মী। মিছিল, স্লোগান ও প্ল্যাকার্ডে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের মুখে মুখে একটাই স্লোগান—‘লিডার আসছে’। দলীয় ও দেশাত্মবোধক গানে স্পিকারবাহী ট্রাকগুলো অনুষ্ঠানস্থলকে রূপ দেয় উৎসবকেন্দ্রে।

নেতাকর্মীদের খাবার ও পানির চাহিদা মেটাতে পথে পথে সক্রিয় ছিল হকাররাও। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলে। বুধবার রাত ৯টার দিকে মঞ্চ এলাকা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী জানান, সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে তারা আশাবাদী। তিনি বলেন, ‘২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এই এলাকা মানুষের মহামিলনে পরিণত হবে।’

উল্লেখ্য, বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে তার বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ডিজিটাল লটারি ফল প্রকাশ

শ্রম সংস্কারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ইউনূস

বিশ্ববাজারে স্বর্ণের মূল্যে রেকর্ড 

চতুর্থ দফায় সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান :উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশকে কখনো বন্ধু রাষ্ট্র মনে করেনি ভারত: শামসুজ্জামান দুদু

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করলেন ড. ইউনূস

৫% বাড়িভাড়া প্রত্যাখ্যান, খালি প্লেটে ভুখামিছিল শিক্ষকদের

বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠক: জ্বালানি খাতসহ সার্বিক সহযোগিতা জোরদারে ঐকমত্য

জি এম কাদেরের বাড়িতে আগুন ও সেনাসদস্যদের অভিযান নিয়ে প্রশ্ন তুললেন সারজিস আলম

বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান নেতানিয়াহু: ট্রাম্প