বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

দীর্ঘ প্রবাস শেষ, লন্ডন ছাড়লেন তারেক রহমান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ

Spread the love

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে রওয়ানা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।

এ সময় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। নির্ধারিত সময় অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিএনপির নেতারা একে দলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।

দেশে ফিরে তিনি প্রথমে মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। পথে পূর্বাচল সংলগ্ন ৩০০ ফিট সড়কে এক সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই আয়োজনের জন্য প্রশাসনের অনুমতি পাওয়া গেছে এবং সার্বিক প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে।

এদিকে তার আগমনকে কেন্দ্র করে পূর্বাচলসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিশ্বাসঘাতকদের সন্ধানে ইরানের অভিযান: ৫ ইসরায়েলি গুপ্তচর আটক

কঙ্গো-উগান্ডায় ছড়িয়ে পড়েছে ইবোলা, জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনয়ন

রামিসা হত্যা মামলা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

নতুন রোহিঙ্গা ঢলের আশঙ্কায় সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩

নিষেধাজ্ঞা না উঠলে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সুযোগ নেই: প্রতিমন্ত্রী

বিশ্বকাপের প্রাইজমানি: স্পেন পেল ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ কোটি

সারাদেশে বৃষ্টিপাত বৃদ্ধির পূর্বাভাস