বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শাহজালাল বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ

Spread the love

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। কাস্টমসের হিসাবে, এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুল হাসান।

তিনি জানান, বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস ঢাকার একটি দল গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যদের নিয়ে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে উড়োজাহাজটির একটি আসনের নিচে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস হাউস জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের সঙ্গে কারা জড়িত এবং কীভাবে এগুলো উড়োজাহাজে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

সর্বশেষ - অপরাধ