সোমবার , ২ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তারেকের পাশে সার্বক্ষণিক জুবাইদা কিসের ইঙ্গিত দিচ্ছেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৫:১৬ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপির নির্বাচনী জনসভাগুলোতে তারেক রহমানের পাশে ডা. জুবাইদা রহমানের ধারাবাহিক উপস্থিতি রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, জুবাইদা রহমানের এই দৃশ্যমান অবস্থান কেবল পারিবারিক সংহতি নয়, বরং ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে আসার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত হতে পারে। বিশেষ করে জামায়াতে ইসলামী যখন নারী নেতৃত্বের সম্ভাবনা নাকচ করছে, তখন বিএনপির মঞ্চে জুবাইদা ও জাইমা রহমানের উপস্থিতি রাজনীতিতে নারীর অংশগ্রহণের এক আধুনিক বার্তা দিচ্ছে। ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দলীয় প্রধানের পদ ছাড়ার সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি হতে পারে—এমন প্রেক্ষাপটে জুবাইদা রহমানকে আগামীর সম্ভাব্য নেতৃত্ব হিসেবে দেখছেন অনেকেই। তবে দলটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সর্বশেষ - অপরাধ