মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ৪ঠা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

প্রধানমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১২, ২০২৬ ৫:০৮ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ মঙ্গলবার (১২ মে) ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এক বিশেষ কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকবেন।

যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর এটি হবে প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয় সফর। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করতে ক্যাম্পাসে গিয়েছিলেন। আজকের এই কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল সেশন অন্তর্ভুক্ত থাকবে, যেখানে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদরা উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। সমাপনী অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামসহ বুয়েট ও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত থাকবেন। সরকারের এই উদ্যোগ দেশের উচ্চশিক্ষা খাতে নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করছে ইউজিসি।

সর্বশেষ - অপরাধ