বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বৃহস্পতিবার ঢাকার চলাচলে বিশেষ বিধিনিষেধ ডিএমপির

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ

Spread the love

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে সম্ভাব্য যানজট এড়াতে বেশ কিছু সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক গণবিজ্ঞপ্তিতে জানান, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন। বিমানবন্দর থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবন পর্যন্ত তাকে অভ্যর্থনা জানাতে অতিরিক্ত জনসমাগম হবে।

এ কারণে ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী–আব্দুল্লাহপুর ও কুড়িল–মস্তুল অংশের পূর্বাচল এক্সপ্রেসওয়ে এড়িয়ে চলার অনুরোধ জানিয়ে ডিএমপি বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে মেট্রোরেল ও ট্রেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি আরও জানায়, অভ্যর্থনাকারীদের কোনো ব্যাগ, লাঠি বহন, মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ কিংবা গাড়িবহরে যুক্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। জরুরি সেবার যানবাহন এই নির্দেশনার বাইরে থাকবে।

যাত্রী ও নগরবাসীর স্বার্থে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থান স্মরণে ম্যারাথন: যুব ও ক্রীড়া উপদেষ্টার অংশগ্রহণ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মেয়ে জাইমাকে নিয়ে গুলশানের ‘মিট অ্যান্ড গ্রিট’-এ অংশ নেবেন তারেক রহমান

ইইউ মিশনের ভোট পর্যবেক্ষণ শুরু

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি: ড. মুহাম্মদ ইউনূস

খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুরু হচ্ছে কাল

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

নৌপরিবহন খাতে আন্তর্জাতিক অংশীদারিত্বে জোর বাংলাদেশের