বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চাই: দুদু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ

Spread the love

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাসী ও ফ্যাসিবাদী চরিত্রের রাজনৈতিক দল। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকেই হত্যা, গুম, অপহরণ ও দমননীতির মাধ্যমে তারা একদলীয় শাসন কায়েম করেছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত সমাবেশে দুদু বলেন, পৃথিবীর যত শক্তিই আওয়ামী লীগকে সমর্থন দিক না কেন, বাংলাদেশের জনগণ তাদের ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান রক্ষীবাহিনী গঠন করেছিলেন এবং সেই ধারাবাহিকতা চালাচ্ছেন শেখ হাসিনা। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে দুদু বলেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

মার্কিন-ইরান সামরিক সংঘাত চরমে: হরমুজ প্রণালিতে টোল আরোপের ঘোষণা ট্রাম্পের

মাদক ও সাইবার অপরাধে ‘জিরো টলারেন্স’ নির্দেশ আইজিপির

বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

বাড়িভাড়া ৫% বৃদ্ধি, শিক্ষক-কর্মচারীদের ক্লাসে ফেরার আহ্বান

তরুণদের ঐক্যেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ

যত্রতত্র পশুর হাট নয়: গাবতলীতে প্রতিমন্ত্রীর কড়া নির্দেশনা

ক্ষুধা দূরীকরণে বৈশ্বিক ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টা ইউনূসের

তাসনিম জারা-জাবিনসহ পদত্যাগী নেতারা কি ফিরছেন এনসিপিতে?

শ্রমিকদের ন্যূনতম মজুরি ও আইনি সুরক্ষা নিশ্চিতের তাগিদ