শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদির হত্যার বিচার দাবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৫ ১:৫৬ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি টিএসসি হয়ে ভিসি চত্বর, মাস্টারদা সূর্যসেন হলের সামনের ফটক ও বিজনেস ফ্যাকাল্টি প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন বাস স্টপেজে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

বক্তারা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের এখনো গ্রেপ্তার না করতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেন। তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এছাড়া দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

জ্বালানি তেলের সংকট নেই, সাশ্রয়ী হওয়ার আহ্বান শামা ওবায়েদের

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ কুষ্টিয়ায় গ্রেপ্তার, হাতিরঝিলে আটক ২ সহযোগী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে রোগীর আত্মহত্যা

নির্বাচনী কেন্দ্রে পুলিশের ওপর যেসব নিষেধাজ্ঞা

হাইফায় ইরানি ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ২, নিখোঁজ ২

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ: যুদ্ধে রূপ নিতে পারে পরিস্থিতি

চাকরিতে বাড়তে পারে বয়সসীমা, প্রতিবেদন জমা

র‍্যাবকে এলিট ফোর্স হিসেবে পরিচালনায় নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী