বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা জোরদারের আশ্বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৫ ১১:৩৪ পূর্বাহ্ণ

Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে কূটনীতিকদের আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম নির্বাচন উপলক্ষে সরকারের গৃহীত প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার হালনাগাদ চিত্র তুলে ধরেন।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। একই সঙ্গে ঢাকাস্থ বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় কূটনীতিকদের জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে এবং বিভিন্ন দেশকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুই দশক পর বরিশালে তারেক রহমান: নেতাকর্মীদের ঢল

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ‘পূর্ণ শক্তি’ দিয়ে হামলা অব্যাহত থাকবে

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রধানমন্ত্রী

বিএনপি সরকার গঠন করলে মেয়েদের উচ্চশিক্ষা হবে বিনামূল্যে : ডা. জুবাইদা রহমান

২০০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা

পূর্বাচল প্লট মামলায় জয়ের ৫ বছরের সাজা

৪,১০০ মদ–৩০ ফেনসিডিলসহ মাদকসামগ্রী নষ্ট

দিল্লিতে ইউএনআই কার্যালয় সিলগালা: পুলিশের বিরুদ্ধে ‘মদ্যপ’ ও হেনস্তার অভিযোগ

হামজা, শমিত ও ফাহামিদুলকে নিয়ে নির্বাচকদের নতুন ভাবনা!

ইসরায়েল-হামাসের মধ্যে ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি