মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ

Spread the love

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত ওই স্টেশনে ট্রেনটি প্রবেশের সময় এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ঢাকার সাথে পুরো উত্তরবঙ্গের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ধীরগতিতে ঘটায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

ট্রেন দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করে শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে এসে পৌঁছানোর পরপরই ঝাঁকুনি দিয়ে এর একটি বগি লাইন ছেড়ে নিচে নেমে যায়। হঠাৎ এ ঘটনা ঘটায় ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে চলাচলকারী একাধিক আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। বিশেষ করে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি বর্তমানে যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে।

সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডাব্লিউআই) আহসানুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধার ও রেললাইন চলাচলের উপযোগী করতে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিজ ট্রেনকে খবর পাঠানো হয়েছে। উদ্ধারকারী ইঞ্জিন ও প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শেষ করলেই দ্রুত সময়ের মধ্যে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

বিএনপি সরকার গঠন করলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা: তারেক রহমান

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫ অভিযোগ উত্থাপন

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা ও শৃঙ্খলা নেই, : পানিসম্পদমন্ত্রী

চবির অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান, ইউপিডিএফ আস্তানার সন্ধান

জিয়া সাইবার ফোর্স ধানমন্ডি শাখার সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আইনি জটিলতা: ৩টি আসনের ফলাফল স্থগিত রাখছে ইসি

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত বেড়ে ৫৩৮

কাল প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দেবে ৪ সংস্কার কমিশন

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের টাকা তোলার সীমা ও পরিধি বৃদ্ধি