শনিবার , ১৪ জুন ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তেল আবিবে কাঁপন ধরানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৪, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ

Spread the love

ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার সন্ধ্যায় পাল্টা আক্রমণ চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক ও অস্ত্র উৎপাদনকারী কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইরান ‘রেড লাইন’ অতিক্রম করেছে এবং বেসামরিক জনপদে হামলা চালিয়ে বড় ধরনের ভুল করেছে। তিনি হুঁশিয়ারি দেন, এর জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুই দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয় এবং বহু মানুষকে আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে দেখা যায়। জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এবং উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েল কেঁপে ওঠে এবং দখলদারদের বিভিন্ন শহরে বড় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একজন ইসরায়েলি বাসিন্দা চেন গ্যাবিজন বর্ণনা করেন, বিস্ফোরণের শব্দে সবকিছু কাঁপছিল এবং ধোঁয়া, ধুলো ছিল সর্বত্র। তিনি বলেন, সময় মতো আশ্রয়কেন্দ্রে যেতে না পারলে তারা কেউ বেঁচে থাকতেন না।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে শাহবাগে ব্লকেড কর্মসূচি

সাফ উইমেন’স ফুটসালে দুর্দান্ত জয়, মালদ্বীপের বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

তারেক রহমানের শপথে যোগ দিতে আসছেন ভারতের লোকসভার স্পিকার

নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি,রোগীদের দুর্ভোগ

গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপি’র গাড়িবহরে হামলা, ১৪৪ ধারা জারি

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা: কূটনৈতিক এলাকায় আতঙ্ক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

বিশ্ব জ্বালানি সংকটে বড় পরিবর্তন: সাগরে ভাসা ইরানি তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড নীতিমালা: ৬ শ্রেণির মানুষ থাকছেন সুবিধার বাইরে