বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

হাদি ওপর হামলা: মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার, ৮ বার হাতবদলের তথ্য

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ

Spread the love

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। একই সঙ্গে তদন্তে উঠে এসেছে, হামলার আগে মোটরসাইকেলটি অন্তত আটবার হাতবদল হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিটিটিসির তথ্যমতে, ব্যবহৃত মোটরসাইকেলটির প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। পরবর্তীতে শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুলসহ একাধিক ব্যক্তির হাত ঘুরে শেষ পর্যন্ত শুভ নামে এক ব্যক্তি এটি কেনেন। পরে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি ক্রয় করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রোববার (১৪ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মৎস্য সম্পদ রক্ষায় নদ-নদী ও বিলে অভয়াশ্রম গড়ার ঘোষণা

কলকাতায় নিহত ৭ বাংলাদেশির মরদেহ শনিবারে দেশে আনার প্রস্তুতি

https://amarbanglanews24.com/

টাইম সাময়িকীর ১০০ উদীয়মান প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ভোলা-বরিশাল সেতু ও কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইরানের পাল্টা হামলায় মার্কিন সেনা নিহত, তছনছ ১৭টি সামরিক স্থাপনা

সুপার ওভারে হেরে সিরিজে সমতায় বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ

মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান: ট্রাম্পের জরুরি তলব ও যুদ্ধের নতুন কৌশল

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ