শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পে প্রাণহানি–ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২৫ ৮:২৬ পূর্বাহ্ণ

Spread the love

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। নরসিংদীর মাধবদী ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

ফায়ার সার্ভিস দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত বিভিন্ন স্থান থেকে হতাহত ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছে।

পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া গেলেও ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভবনের পলেস্তারার কিছু অংশ ও কিছু ইট খসে পড়েছে, তবে বড় ধরনের ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

খিলগাঁও এলাকায় নির্মাণাধীন ভবন থেকে একটি ইট পড়ে এক ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।

বারিধারার ব্লক-এফ–এ একটি বাসায় আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের কারণ ভূমিকম্প কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রাপুরের স্বামীবাগে ৮ তলা একটি ভবন পাশের আরেকটি ভবনের দিকে হেলে পড়েছে বলে খবর পাওয়া গেছে। কলাবাগানের আবেদখালী রোডে ৭ তলা একটি ভবন হেলে পড়ার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখনো সেখানে হতাহতের খবর মেলেনি।

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাড়িতে আগুন লাগে। স্থানীয় ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করছে।

তবে পুলিশের তথ্য অনুযায়ী, পুরান ঢাকার আরমানিটোলায় একটি ভবনের সানশেড ভেঙে তিনজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে শতাধিক মানুষ আহত হয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেচ ব্যবস্থাপনা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির :  প্রধানমন্ত্রী

১ দিনে হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আ. লীগের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন অ্যাটর্নি জেনারেল

ব্রাজিলে মাঝআকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

সংকটের মধ্যে ৯ লাখ কোটি টাকার বাজেটের প্রস্তুতি

জাতিসংঘ সদর দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের বৈঠক

সিঙ্গাপুরে জানাজা নয়, দুঃখ প্রকাশ বাংলাদেশ হাইকমিশনের

পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর ঠিক নয়: ইসি

৫ আগস্ট নয়াপল্টনে ১০ দলীয় জোটের মহাসমাবেশ