সোমবার , ১৭ আগস্ট ২০২৬ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ভাঙন রোধে ‘বিন্না ঘাস’ ব্যবহারের উদ্যোগ সরকারের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ

Spread the love

দেশের সড়ক ও নদীবাঁধের ভাঙন রোধে টেকসই ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে ‘বিন্না ঘাস’ বা ভেটিভার (Vetiver) ব্যবহারের বড় উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলাম বিন্না ঘাসের বহুমুখী ব্যবহার ও সুফলের ওপর একটি বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন করেন, যা সভায় উপস্থিত সকলে সর্বসম্মতভাবে গ্রহণ করেন।

সভায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে প্রধান করে একটি বিশেষ টেকসই টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি কোন কোন অবকাঠামোগত প্রকল্পে বিন্না ঘাস প্রয়োগ করা যাবে তা পর্যালোচনা করবে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরি করবে। গবেষকদের মতে, বিন্না ঘাসের দীর্ঘ ও মজবুত শিকড় মাটির অনেক গভীরে গিয়ে শক্ত আঁকড়ে রাখে, যা তীব্র বন্যা, খরা ও লবণাক্ত পানির মতো প্রতিকূল পরিবেশেও নষ্ট হয় না। ফলে উপকূলীয় এলাকা ও নদীঘেঁষা অবকাঠামো রক্ষায় এটি অত্যন্ত সাশ্রয়ী ভূমিকা রাখবে। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - অপরাধ