বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

নির্বাচনকে কেন্দ্র করে পুলিশকে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ৮:০৯ পূর্বাহ্ণ

Spread the love

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরোপুরি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এটা সাধারণ নির্বাচন নয়, গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার নির্বাচন।”

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপারসহ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। দায়বদ্ধতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এবার দৈবচয়নের মাধ্যমে জেলা পুলিশ কর্মকর্তাদের নির্বাচন করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা।

তিনি আরও বলেন, “নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক প্রস্তুতি নিতে হবে। নিজেদের ওপর ছেড়ে দিলে অনেক সময় পক্ষপাত ঢুকে পড়ে—তাই প্রক্রিয়াটি নিরপেক্ষ রেখেছি।” আগামী নির্বাচনকে তিনি ‘নতুন বাংলাদেশের জন্মের নির্বাচন’ উল্লেখ করে পুলিশকে এই পরিবর্তনের ‘ধাত্রী’ হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা আরও বলেন, কাপুরুষের মতো বসে না থেকে শহীদদের স্বপ্ন পূরণে পুলিশকে কাজ করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

শপথের আগে জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ফখরুল

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রী তারেক রহমানের গভীর শোক

গুম, খুন-জুলাই গণহত্যার বিচারের দাবিতে নতুন কর্মসূচি ১১ দলীয় জোটের

পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

নির্বাচিত সরকারের পথকে মসৃণ রাখাই আমাদের দায়িত্ব : খাদ্য উপদেষ্টা

বাহুবলে জমি বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

সাফ অ-২০ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ: নেপালকে হারিয়ে শিরোপার পথে

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

বিশেষ মেধাসম্পন্নদের উন্নয়নে সমন্বিত উদ্যোগ চান প্রধান উপদেষ্টা