বৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আটকে থাকা টাকা আগামী সপ্তাহে পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ

Spread the love

একীভূতকরণ প্রক্রিয়াধীন শরিয়াভিত্তিক পাঁচ ইসলামি ব্যাংকের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহ থেকেই নতুন নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ পরিচয়ে গ্রাহকদের টাকা প্রদান কার্যক্রম শুরু হবে। এর আগে সারাদেশে পাঁচ ব্যাংকের বিদ্যমান সব সাইনবোর্ড পরিবর্তনের কাজ সম্পন্ন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নতুন একীভূত ব্যাংকের প্রাথমিক কার্যক্রম দ্রুত এগোচ্ছে এবং নির্ধারিত সময়েই গ্রাহকরা টাকা তুলতে পারবেন।

সূত্র জানায়, আমানতকারীদের সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। প্রথম ধাপে অমানত বিমা তহবিলের আওতায় প্রতি আমানতকারী সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি হিসাব থেকেই আপাতত টাকা উত্তোলন করা যাবে, এবং এই সুবিধা কেবল ব্যক্তিগত আমানতকারীদের জন্য প্রযোজ্য হবে।

গত রবিবার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-র চূড়ান্ত অনুমোদন দেয়। এই নতুন ব্যাংকটি সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংক—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—অধিগ্রহণ করবে। মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকের নতুন প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।

নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে আরও ১৫ হাজার কোটি টাকা। ইতোমধ্যে সরকারি বরাদ্দের ২০ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে। স্বতন্ত্র পরিচালক, এমডি ও কোম্পানি সচিব নিয়োগ প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, পাঁচ ব্যাংকের একাধিক হিসাব বা পরিচয়পত্রবিহীন হিসাব থাকার কারণে শুরুতে শুধুমাত্র পরিচয়পত্রযুক্ত একটি হিসাব থেকেই টাকা তোলা যাবে। ধাপে ধাপে বড় অঙ্কের টাকাও উত্তোলন সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সব শাখায় একযোগে টাকা বিতরণ করা হবে না; ধীরে ধীরে ভিন্ন ভিন্ন শাখা থেকে বিতরণ শুরু হবে। তিনি আরও জানান, “আমরা চাই না গ্রাহকরা আতঙ্কে ভিড় তৈরি করুন। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত সম্পূর্ণ নিরাপদ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মা–মেয়ে হত্যা: গৃহকর্মী ও স্বামীর রিমান্ড মঞ্জুর

ট্রাম্প প্রশাসন ৪ বিলিয়ন ডলার বিদেশি সাহায্য স্থগিত রাখবে সুপ্রিম কোর্ট

পিটিয়ে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্রধান উপদেষ্টা ইউনূসের ঘোষণা: ২০২৬ সালের এপ্রিলে জাতীয় নির্বাচন

তিন দিনে ডলারের দাম বেড়ে ১২২.৮০ টাকা, খোলা বাজারে ১২৫

কাজল বলেন, ‘গত কয়েক বছরে একাধিকবার নিজের মৃত্যুর খবর শুনেছি

বরিশাল শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড: ২ রোগীর মৃত্যু ও আতঙ্ক

জবি প্রক্টরের গাড়িতে হামলার প্রতিবাদে তাঁতিবাজার মোড় অবরোধ

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

গোপালগঞ্জের ঘটনায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা