সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ২০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ২:৫৮ অপরাহ্ণ

Spread the love

তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার রাত পৌনে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে অবতরণ করেন। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা দেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।

আগামীকাল মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রসম্পদ ব্যবহারের সুযোগ, কৃষি উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারসহ নানা ইস্যু গুরুত্ব পাবে। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানাবে বাংলাদেশ।

সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেছিলেন।

সর্বশেষ - অপরাধ