বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ |
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

আজ ২টায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ণ

Spread the love

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানীসহ বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পের দাবি, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি

মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি পেলেন খান আকরাম

দক্ষিণ এশিয়া জলবায়ু ঝুঁকির শীর্ষে থাকবে: বিশ্বব্যাংক

নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন: বিএনপি মহাসচিব

নারীদের জন্য মঙ্গলবার চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সেবা

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে: সালাউদ্দিন আহমদ

তুরস্ক লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিল ন্যাটো

আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

 অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবে প্রতিষ্ঠান নয় : আসিফ