মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ, সরকারের কাছে আল্টিমেটাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৬, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ

Spread the love

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রকৌশল শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, রাত ৮টার মধ্যে অন্তর্বর্তী সরকার আলোচনায় না বসলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার বিকাল ৩টা থেকে অবরোধ শুরু হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে “প্রকৌশলী” ব্যবহার বন্ধ, কাউকে নবম গ্রেডে পদোন্নতি না দেওয়া এবং দশম গ্রেডে চাকরিতে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

অবরোধ চলাকালে প্রকৌশল অধিকার আন্দোলনের নেতারা অভিযোগ করেন, দীর্ঘ ছয় মাস দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি। বরং আন্দোলনকারীদের হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে।

অবরোধের কারণে শাহবাগ ও আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়, অফিস শেষে ঘরমুখী মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নির্ধারণ করে দিলো সরকার ডিমের দাম

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের জোর তৎপরতা

বাড়িভাড়া কত বাড়ানো যাবে, কতদিন পর–নির্ধারণ করে দিল ঢাকা উত্তর সিটি

দ্রুত নির্বাচনসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়ার ৪৩ সিনেটর-এমপির চিঠি

দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন, সমৃদ্ধির পথে একসঙ্গে চলার অঙ্গীকার

শাকিব খানের ছবিতে ভাগ্য ফিরেছে বিদেশি যে নায়িকাদের

সবাই চাইবে তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে: ববি হাজ্জাজ

ইউক্রেনে রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ হলেও মেডিকেল কলেজ চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী