শুক্রবার , ১০ অক্টোবর ২০২৫ | ৩রা আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১০, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

Spread the love

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর ফলে দখলদার সেনারা গাজার কিছু অংশ থেকে পিছু হটতে শুরু করেছে, আর দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে অবরুদ্ধ ফিলিস্তিনিরা।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী, হামাস ২০ জন ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে, আর ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

যুদ্ধবিরতি কার্যকর হতেই গাজার পথে ফিরছেন হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ। ধ্বংসস্তূপের মধ্যেও নিজের বাড়ির জায়গায় ফিরতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে চুক্তির অংশ হিসেবে গাজায় খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে শত শত ট্রাক প্রবেশ করছে। তবে কিছু এলাকায় এখনও বিচ্ছিন্নভাবে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি গাজার মানুষের কাছে বেঁচে থাকার নতুন আশার বার্তা এনেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত