শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এভিয়েশন
  6. কৃষি
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. ছবি
  10. জনদুর্ভোগ
  11. জনপ্রিয়
  12. জাতীয়
  13. ডেঙ্গু
  14. দুর্ঘটনা
  15. ধর্ম

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ

Spread the love

রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের মামলায় শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার কলম্বোয় সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হলে তাঁকে আটকে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় টেলিভিশন চ্যানেল আদা দেরানা, যার বরাতে সংবাদ সংস্থা রয়টার্স খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, স্ত্রীকে নিয়ে লন্ডনে স্নাতক সমাবর্তনে অংশ নেওয়ার ব্যয় নিয়ে তদন্ত চলছিল। সে সূত্রেই ৭৬ বছর বয়সী রনিলকে সিআইডি ডেকে পাঠায়। সেখানে তাঁর জবানবন্দি রেকর্ডের সময়ই গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে শ্রীলঙ্কা পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

রনিল বিক্রমাসিংহে দীর্ঘদিন ধরে দেশটির প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি ছয়বার প্রধানমন্ত্রী হয়েছেন এবং ২০২২ সালে অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছাড়ার পর প্রেসিডেন্টের দায়িত্ব নেন।

ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা রনিলের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে, জুনিয়াস জয়াবর্ধনের মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে। পরে ১৯৯৪ সালে দলের নেতৃত্বও গ্রহণ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই গ্রেপ্তার শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং দেশের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সর্বশেষ - অপরাধ